কোন্ খেপা শ্রাবণ ছুটে এল আশ্বিনেরই আঙিনায়।
দুলিয়ে জটা ঘনঘটা পাগল হাওয়ার গান সে গায়॥
মাঠে মাঠে পুলক লাগে ছায়ানটের নৃত্যরাগে,
শরৎ-রবির সোনার আলো উদাস হয়ে মিলিয়ে যায়॥
কী কথা সে বলতে এল ভরা ক্ষেতের কানে কানে
লুটিয়ে-পড়া কিসের কাঁদন উঠেছে আজ নবীন ধানে।
মেঘে অধীর আকাশ কেন ডানা-মেলা গরুড় যেন--
পথ-ভোলা এক পথিক এসে পথের বেদন আনল ধরায়॥
kon khepā śhrābaṇ chhuṭe el āśhbinera̮i āṅināẏ|
duliẏe jaṭā ghanaghṭā pāgal hāoẏār gān se gāẏ||
māṭhe māṭhe pulak lāge chhāẏānṭer nṛtyarāge,
śharat-rabir sonār ālo udās haẏe miliẏe yāẏ||
kī kathā se balte el bharā kṣheter kāne kāne
luṭiẏe-par̤ā kiser kām̐dan uṭhechhe āj nabīn dhāne|
meghe adhīr ākāśh ken ḍānā-melā garur̤ yen--
path-bholā ek pathik ese pather bedan ānal dharāẏ||