কোন্ খেলা যে খেলব কখন্ ভাবি বসে সেই কথাটাই--
তোমার আপন খেলার সাথি করো, তা হলে আর ভাবনা তো নাই ॥
শিশির-ভেজা সকালবেলা আজ কি তোমার ছুটির খেলা--
বর্ষণহীন মেঘের মেলা তার সনে মোর মনকে ভাসাই ॥
তোমার নিঠুর খেলা খেলবে যে দিন বাজবে সে দিন ভীষণ ভেরী--
ঘনাবে মেঘ, আঁধার হবে, কাঁদবে হাওয়া আকাশ ঘেরি।
সে দিন যেন তোমার ডাকে ঘরের বাঁধন আর না থাকে--
অকাতরে পরানটাকে প্রলয়দোলায় দোলাতে চাই ॥
kon khelā ye khelab kakhan bhābi base sei kathāṭāi--
tomār āpan khelār sāthi karo, tā hale ār bhābnā to nāi ||
śhiśhir-bhejā sakālbelā āj ki tomār chhuṭir khelā--
barṣhaṇhīn megher melā tār sane mor manke bhāsāi ||
tomār niṭhur khelā khelbe ye din bājbe se din bhīṣhaṇ bherī--
ghanābe megh, ām̐dhār habe, kām̐dbe hāoẏā ākāśh gheri|
se din yen tomār ḍāke gharer bām̐dhan ār nā thāke--
akātre parānṭāke pralaẏadolāẏ dolāte chāi ||