কোন্ দেবতা সে, কী পরিহাসে
ভাসালো মায়ার ভেলায়।
স্বপ্নের সাথি এসো মোরা মাতি
স্বর্গের কৌতুক-খেলায়।
সুরের প্রবাহে হাসির তরঙ্গে
বাতাসে বাতাসে ভেসে যাব রঙ্গে,
নৃত্যবিভঙ্গে,
মাধবীবনের মধুগন্ধে
মোদিত মোহিত মন্থর বেলায়।
যে ফুলমালা দুলায়েছ আজি
রোমাঞ্চিত বক্ষতলে,
মধুরজনীতে রেখো সরসিয়া
মোহের মদির জলে।
নবোদিত সূর্যের করসম্পাতে
বিকল হবে হায় লজ্জা-আঘাতে,
দিন গত হলে নূতন প্রভাতে
মিলাবে ধুলার তলে
কার অবহেলায়।
kon debtā se, kī parihāse
bhāsālo māẏār bhelāẏ|
sbapner sāthi eso morā māti
sbarger kautuk-khelāẏ|
surer prabāhe hāsir taraṅge
bātāse bātāse bhese yāb raṅge,
nṛtyabibhaṅge,
mādhabībner madhugandhe
modit mohit manthar belāẏ|
ye phulmālā dulāẏechh āji
romāñchit bakṣhatle,
madhurajnīte rekho sarasiẏā
moher madir jale|
nabodit sūryer karasampāte
bikal habe hāẏ lajjā-āghāte,
din gat hale nūtan prabhāte
milābe dhulār tale
kār abahelāẏ|