স্ত্রীঃ কোন্ বিদেশের নাইয়া তুমি আইলা আমার গাঁও
কুল-বধূর সিনান ঘাটে বাঁধলে তোমার নাও॥
পুরুষঃ বাণিজ্যেরই লাইগ্যা কন্যা বেড়াই ভেসে স্রোতে
(ওগো) তোমার রূপের হাট দেখলাম যাইতে এই পথে।
স্ত্রীঃ বুঝি তাই বাঁশের বাঁশি, তাই দিয়ে কি হে বিদেশি
অমূল্য এই মনের মানিক, কিনতে তুমি চাও॥
পুরুয়ঃ তোমায় পাবো বলে আজো শূন্য আমার তরী (রে কন্যা)
স্ত্রীঃ অমন করে চাই ও না গো আমি ভয়ে মরি।
পুরুয়ঃ ভয়ে মরার চেয়ে কন্যা ডুবে মরা ভালো
স্ত্রীঃ আমার মন ডুবেছে দেখে তোমার নয়ন কাজল কালো (রে বন্ধু)
উভয়েঃ নূতন প্রেমের যাত্রী দু’জন ছোট্ট মোদের নাও
ওরে গহীন জলের আকুল জোয়ার অকূলে ভাসাও
মোদের অকূলে ভাসাও॥
strīḥ kon bideśher nāiẏā tumi āilā āmār gām̐o
kul-badhūr sinān ghāṭe bām̐dhle tomār nāo||
puruṣhaḥ bāṇijyera̮i lāigyā kanyā ber̤āi bhese srote
(ogo) tomār rūper hāṭ dekhlām yāite ei pathe|
strīḥ bujhi tāi bām̐śher bām̐śhi, tāi diẏe ki he bideśhi
amūly ei maner mānik, kinte tumi chāo||
puruẏaḥ tomāẏ pābo bale ājo śhūny āmār tarī (re kanyā)
strīḥ aman kare chāi o nā go āmi bhaẏe mari|
puruẏaḥ bhaẏe marār cheẏe kanyā ḍube marā bhālo
strīḥ āmār man ḍubechhe dekhe tomār naẏan kājal kālo (re bandhu)
ubhaẏeḥ nūtan premer yātrī du’jan chhoṭṭ moder nāo
ore gahīn jaler ākul joẏār akūle bhāsāo
moder akūle bhāsāo||