কোন্ ভীরুকে ভয় দেখাবি, আঁধার তোমার সবই মিছে।
ভরসা কি মোর সামনে শুধু। নাহয় আমায় রাখবি পিছে।।
আমায় দূরে যেই তাড়াবি সেই তো রে তোর কাজ বাড়াবি–
তোমায় নীচে নামতে হবে আমায় যদি ফেলিস নীচে।।
যাচাই ক’রে নিবি মোরে এই খেলা কি খেলবি ওরে।
যে তোর হাত জানে না, মারকে জানে, ভয় লেগে রয় তাহার প্রাণে–
যে তোর মার ছেড়ে তোর হাতটি দেখে আসল জানা সেই জানিছে।।
kon bhīruke bhaẏ dekhābi, ām̐dhār tomār saba̮i michhe|
bharsā ki mor sāmne śhudhu| nāhaẏ āmāẏ rākhbi pichhe||
āmāẏ dūre yei tār̤ābi sei to re tor kāj bār̤ābi–
tomāẏ nīche nāmte habe āmāẏ yadi phelis nīche||
yāchāi ka’re nibi more ei khelā ki khelbi ore|
ye tor hāt jāne nā, mārke jāne, bhaẏ lege raẏ tāhār prāṇe–
ye tor mār chher̤e tor hātṭi dekhe āsal jānā sei jānichhe||