কোন্ অপরূপ স্বর্গের আলো
দেখা দিল রে প্রলয়রাত্রি ভেদি
দুর্দিন দুর্যোগে,
মরণমহিমা ভীষণের বাজালো বাঁশি।
অকরুণ নির্মম ভুবনে
দেখিনু এ কী সহসা--
কোন্ আপনা-সমর্পণ, মুখে নির্ভয় হাসি।
কোন অপরূপ স্বর্গের আলো
Work
Language
kon aprūp sbarger ālo
dekhā dil re pralaẏarātri bhedi
durdin duryoge,
maraṇamhimā bhīṣhṇer bājālo bām̐śhi|
akruṇ nirmam bhubne
dekhinu e kī sahsā--
kon āpnā-samarpaṇ, mukhe nirbhaẏ hāsi|