ক্লান্ত বাঁশির শেষ রাগিণী বাজে শেষের রাতে
শুকনো ফুলের মালা এখন দাও তুলে মোর হাতে।
সুরখানি ওই নিয়ে কানে পাল তুলে দিই পারের পানে,
চৈত্ররাতের মলিন মালা রইবে আমার সাথে॥
পথিক আমি এসেছিলেম তোমার বকুলতলে--
পথ আমারে ডাক দিয়েছে, এখন যাব চলে।
ঝরা যূথীর পাতায় ঢেকে আমার বেদন গেলেম রেখে,
কোন্ ফাগুনে মিলবে সে-যে তোমার বেদনাতে॥
ক্লান্ত বাঁশির শেষ
Work
Language
klānt bām̐śhir śheṣh rāgiṇī bāje śheṣher rāte
śhukno phuler mālā ekhan dāo tule mor hāte|
surkhāni oi niẏe kāne pāl tule dii pārer pāne,
chaitrarāter malin mālā ra̮ibe āmār sāthe||
pathik āmi esechhilem tomār bakulatle--
path āmāre ḍāk diẏechhe, ekhan yāb chale|
jharā yūthīr pātāẏ ḍheke āmār bedan gelem rekhe,
kon phāgune milbe se-ye tomār bednāte||