কিছুই তো হল না ।
সেই সব— সেই সব— সেই হাহাকাররব,
সেই অশ্রুবারিধারা, হৃদয়বেদনা ।।
কিছুতে মনের মাঝে শান্তি নাহি পাই,
কিছুই না পাইলাম যাহা কিছু চাই ।
ভালো তো গো বাসিলাম, ভালোবাসা পাইলাম,
এখনো তো ভালোবাসি— তবুও কী নাই ।।
kichhui to hal nā |
sei sab— sei sab— sei hāhākārrab,
sei aśhrubāridhārā, hṛdaẏabednā ||
kichhute maner mājhe śhānti nāhi pāi,
kichhui nā pāilām yāhā kichhu chāi |
bhālo to go bāsilām, bhālobāsā pāilām,
ekhno to bhālobāsi— tabuo kī nāi ||