Khule de tarnee,

খুলে দে তরণী,
Work
Language

খুলে দে তরণী, খুলে দে তোরা,         স্রোত বহে যায় যে।
মন্দ মন্দ অঙ্গেভঙ্গে        নাচিছে তরঙ্গ রঙ্গে--এই বেলা খুলে দে॥
   ভাঙিয়ে ফেলেছি হাল,  বাতাসে পুরেছে পাল,
       স্রোতোমুখে প্রাণ মন    যাক ভেসে যাক--
           যে যাবি আমার সাথে    এই বেলা আয় রে॥

khule de tarṇī, khule de torā,         srot bahe yāẏ ye|
mand mand aṅgebhaṅge        nāchichhe taraṅg raṅge--ei belā khule de||
   bhāṅiẏe phelechhi hāl,  bātāse purechhe pāl,
       srotomukhe prāṇ man    yāk bhese yāk--
           ye yābi āmār sāthe    ei belā āẏ re||