খোপার ঐ গোলাপ দিয়ে
মনটাকে কেন এত কাছে আনলে।
পারবে কি বাসতে ভাল আমাকে জানলে
আমাকে তেমন করে জানলে।।
যেখানে শুধুই আলো যেখানে শুধুই ভাল
আমি যে মন্দ করি সবই তা
লিখো না আমায় নিয়ে কবিতা।
স্বপ্নের হাতটি ধরে নাইবা আমায় ডাকলে।।
এখানে জীবন আমার ফুল নয় শুধুই কাঁটার
স্বর্গের দেবী তুমি এসো না
মাটিতে কোমল চরণ রেখো না।
ক্ষতি তোমার বল এই অনুরোধ মানলে।।
khopār ai golāp diẏe
manṭāke ken et kāchhe ānle|
pārbe ki bāste bhāl āmāke jānle
āmāke teman kare jānle||
yekhāne śhudhui ālo yekhāne śhudhui bhāl
āmi ye mand kari saba̮i tā
likho nā āmāẏ niẏe kabitā|
sbapner hātṭi dhare nāibā āmāẏ ḍākle||
ekhāne jīban āmār phul naẏ śhudhui kām̐ṭār
sbarger debī tumi eso nā
māṭite komal charaṇ rekho nā|
kṣhati tomār bal ei anurodh mānle||