খোলো খোলো দ্বার, রাখিয়ো না আর
বাহিরে আমায় দাঁড়ায়ে।
দাও সাড়া দাও, এই দিকে চাও
এসো দুই বাহু বাড়ায়ে॥
কাজ হয়ে গেছে সারা, উঠেছে সন্ধ্যাতারা,
আলোকের খেয়া হয়ে গেল দেয়া
অস্তসাগর পারায়ে॥
ভরি লয়ে ঝারি এনেছি তো বারি
সেজেছি তো শুচি দুকূলে,
বেঁধেছি তো চুল, তুলেছি তো ফুল
গেঁথেছি তো মালা মুকুলে।
ধেনু এল গোঠে ফিরে, পাখিরা এসেছে নীড়ে,
পথ ছিল যত জুড়িয়া জগত
আঁধারে গিয়েছে হারায়ে॥
kholo kholo dbār, rākhiẏo nā ār
bāhire āmāẏ dām̐r̤āẏe|
dāo sār̤ā dāo, ei dike chāo
eso dui bāhu bār̤āẏe||
kāj haẏe gechhe sārā, uṭhechhe sandhyātārā,
āloker kheẏā haẏe gel deẏā
astasāgar pārāẏe||
bhari laẏe jhāri enechhi to bāri
sejechhi to śhuchi dukūle,
bem̐dhechhi to chul, tulechhi to phul
gem̐thechhi to mālā mukule|
dhenu el goṭhe phire, pākhirā esechhe nīr̤e,
path chhil yat jur̤iẏā jagat
ām̐dhāre giẏechhe hārāẏe||