Khelaaghar baamdhte legechhi

খেলাঘর বাঁধতে লেগেছি
Work
Language

খেলাঘর     বাঁধতে লেগেছি   আমার   মনের ভিতরে।
কত রাত   তাই তো জেগেছি   বলব কী তোরে॥
প্রভাতে     পথিক ডেকে যায়,   অবসর   পাই নে আমি হায়--
              বাহিরের খেলায় ডাকে সে,   যাব কী ক'রে॥
যা আমার   সবার হেলাফেলা   যাচ্ছে ছড়াছড়ি
পুরোনো    ভাঙা দিনের ঢেলা,   তাই দিয়ে ঘর গড়ি।
যে আমার   নতুন খেলার জন   তারি এই   খেলার সিংহাসন,
                ভাঙারে   জোড়া দেবে সে   কিসের মন্তরে॥

khelāghar     bām̐dhte legechhi   āmār   maner bhitre|
kat rāt   tāi to jegechhi   balab kī tore||
prabhāte     pathik ḍeke yāẏ,   absar   pāi ne āmi hāẏ--
              bāhirer khelāẏ ḍāke se,   yāb kī ka're||
yā āmār   sabār helāphelā   yāchchhe chhar̤āchhr̤i
purono    bhāṅā diner ḍhelā,   tāi diẏe ghar gar̤i|
ye āmār   natun khelār jan   tāri ei   khelār siṁhāsan,
                bhāṅāre   jor̤ā debe se   kiser mantare||