খড়ের প্রতিমা পূজিস্ রে তোরা, মাকে ত’ তোরা পূজিস্নে!
প্রতি মা’র মাঝে প্রতিমা বিরাজে (ঘরে ঘরে ওরে)
হায় রে অন্ধ, বুঝিস্নে।।
বছর বছর মাতৃ পূজার ক’রে যাস্ অভিনয়
ভীরু সন্তানে হেরি লজ্জায় মাও যে পাষাণময়,
মাকে জিনিতে সাধন-সমরে সাধক ত’কেহ বুঝিস্নে।
মাটির প্রতিমা গ’লে যায় জলে, বিজয়ায় ভেসে যায়,
আকাশে-বাতাসে মা’র স্নেহ জাগে অতন্দ্র করুণায়।
তোরই আশে-পাশে তাঁর কৃপা হাসে –
কেন সেই পথে তাঁরে খুঁজিস্নে।।
খড়ের প্রতিমা পূজিস্ রে তোরা
Work
Language
khar̤er pratimā pūjis re torā, māke ta’ torā pūjisne!
prati mā’ra mājhe pratimā birāje (ghare ghare ore)
hāẏ re andh, bujhisne||
bachhar bachhar mātṛ pūjār ka’re yās abhinaẏ
bhīru santāne heri lajjāẏ māo ye pāṣhāṇamaẏ,
māke jinite sādhan-samre sādhak ta’keh bujhisne|
māṭir pratimā ga’le yāẏ jale, bijaẏāẏ bhese yāẏ,
ākāśhe-bātāse mā’ra sneh jāge atandr karuṇāẏ|
tora̮i āśhe-pāśhe tām̐r kṛpā hāse –
ken sei pathe tām̐re khum̐jisne||