Khabrer kaagje chhaapaa to habe naa

খবরের কাগজে ছাপা তো হবে না
Work
Year
Language

খবরের কাগজে ছাপা তো হবে না
তবুও কোনদিন হারিয়ে যাবে না
আমার প্রেম এই কাহিনী হৃদয়ে আঁকা রবে জানি।।

বকুল যদি জানে বাতাস তারই খানি
পাগল হতে চায় তবে কি তুমি এসে থাকতে অবেলায়।

ডাগর আঁখি যদি হয়ে প্রেমের নদী
ভাসিয়ে নিতে চায় তবে সে নীরব ছিল কিসেরই লজ্জায়
আমায় নিয়ে চাই না তো কেউ করুক কানাকানি
আমার প্রেম এই কাহিনী হৃদয়ে আঁকা রবে জানি।।

দুয়ারটাকে খুলে রাখবো না কো ভুলে
পালিয়ে যদি যায় এ জীবন প্রেমের ফাগুন একটি বারই পায়

মনের ছোট্ট ঘরে অবাক মিষ্টি সুরে
অচিন পাখি গায় ও নয়ন পড়ে থাকি খোলা জানালায়
প্রেম যে আমার হৃদয়টারে করলো অভিমানী
আমার প্রেম এই কাহিনী হৃদয়ে আঁকা রবে জানি।।

khabrer kāgje chhāpā to habe nā
tabuo kondin hāriẏe yābe nā
āmār prem ei kāhinī hṛdaẏe ām̐kā rabe jāni||

bakul yadi jāne bātās tāra̮i khāni
pāgal hate chāẏ tabe ki tumi ese thākte abelāẏ|

ḍāgar ām̐khi yadi haẏe premer nadī
bhāsiẏe nite chāẏ tabe se nīrab chhil kisera̮i lajjāẏ
āmāẏ niẏe chāi nā to keu karuk kānākāni
āmār prem ei kāhinī hṛdaẏe ām̐kā rabe jāni||

duẏārṭāke khule rākhbo nā ko bhule
pāliẏe yadi yāẏ e jīban premer phāgun ekṭi bāra̮i pāẏ

maner chhoṭṭ ghare abāk miṣhṭi sure
achin pākhi gāẏ o naẏan par̤e thāki kholā jānālāẏ
prem ye āmār hṛdaẏaṭāre karlo abhimānī
āmār prem ei kāhinī hṛdaẏe ām̐kā rabe jāni||