কেটেছে একেলা বিরহের বেলা
আকাশকুসুম-চয়নে।
সব পথ এসে মিলে গেল শেষে
তোমার দুখানি নয়নে।
দেখিতে দেখিতে নূতন আলোকে
কি দিল রচিয়া ধ্যানের পুলকে
নূতন ভুবন নূতন দ্যুলোকে
মোদের মিলিত নয়নে।
বাহির-আকাশে মেঘ ঘিরে আসে,
এল সব তারা ঢাকিতে।
হারানো সে আলো আসন বিছালো
শুধু দুজনের আঁখিতে।
ভাষাহারা মম বিজন রোদনা
প্রকাশের লাগি করেছে সাধনা,
চিরজীবনেরি বাণীর বেদনা
মিটিল দোঁহার নয়নে॥
keṭechhe ekelā birher belā
ākāśhakusum-chaẏane|
sab path ese mile gel śheṣhe
tomār dukhāni naẏane|
dekhite dekhite nūtan āloke
ki dil rachiẏā dhyāner pulke
nūtan bhuban nūtan dyuloke
moder milit naẏane|
bāhir-ākāśhe megh ghire āse,
el sab tārā ḍhākite|
hārāno se ālo āsan bichhālo
śhudhu dujner ām̐khite|
bhāṣhāhārā mam bijan rodnā
prakāśher lāgi karechhe sādhnā,
chirajībneri bāṇīr bednā
miṭil dom̐hār naẏane||