Ketechhe ekelaa birher

কেটেছে একেলা বিরহের
Work
Language

কেটেছে একেলা বিরহের বেলা আকাশকুসুমচয়নে।
    সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে॥
দেখিতে দেখিতে নূতন আলোকে    কি দিল রচিয়া ধ্যানের পুলকে
    নূতন ভুবন নূতন দ্যুলোকে মোদের মিলিত নয়নে॥
        বাহির-আকাশে মেঘ ঘিরে আসে, এল সব তারা ঢাকিতে।
        হারানো সে আলো আসন বিছালো শুধু দুজনের আঁখিতে।
ভাষাহারা মম বিজন রোদনা    প্রকাশের লাগি করেছে সাধনা,
        চিরজীবনেরি বাণীর বেদনা মিটিল দোঁহার নয়নে॥

keṭechhe ekelā birher belā ākāśhakusumachaẏane|
    sab path ese mile gel śheṣhe tomār dukhāni naẏane||
dekhite dekhite nūtan āloke    ki dil rachiẏā dhyāner pulke
    nūtan bhuban nūtan dyuloke moder milit naẏane||
        bāhir-ākāśhe megh ghire āse, el sab tārā ḍhākite|
        hārāno se ālo āsan bichhālo śhudhu dujner ām̐khite|
bhāṣhāhārā mam bijan rodnā    prakāśher lāgi karechhe sādhnā,
        chirajībneri bāṇīr bednā miṭil dom̐hār naẏane||