কেনো এতো ভালো লাগে তোমাকে
কেনো এতো ভালো লাগে তোমাকে,
মনকে কি করে বোজাই বলোনা।
অনেক তো এই জীবনে দেখেছি আমি
তুমি শুধুই তোমার তুলনা।।
তুমি ছিলে, তুমি আছো হৃদয় সঙ্গোপনে,
তোমার ছবি আঁকি প্রতিদিন, প্রতিক্ষণে,
আমি যখন যেখানে যাই
শুধু তোমাকেই খুজে পাই,
কি নামে তোমায় ডাকি বলোনা শুধু আমায়
নীল-আকাশ নদী নানা ফুল ও নাম
কেনো এতো ভালো লাগে তোমাকে,
মনকে কি করে বোজাই বলোনা।
keno eto bhālo lāge tomāke,
manke ki kare bojāi balonā|
anek to ei jībne dekhechhi āmi
tumi śhudhui tomār tulnā||
tumi chhile, tumi āchho hṛdaẏ saṅgopne,
tomār chhabi ām̐ki pratidin, pratikṣhaṇe,
āmi yakhan yekhāne yāi
śhudhu tomākei khuje pāi,
ki nāme tomāẏ ḍāki balonā śhudhu āmāẏ
nīl-ākāśh nadī nānā phul o nām
keno eto bhālo lāge tomāke,
manke ki kare bojāi balonā|