কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে।
পাই নে সময় গানে গানে ॥
পথ আমারে শুধায় লোকে, পথ কি আমার পড়ে চোখে,
চলি যে কোন্ দিকের পানে গানে গানে ॥
দাও না ছুটি, ধর ত্রুটি, নিই নে কানে।
মন ভেসে যায় গানে গানে।
আজ যে কুসুম-ফোটার বেলা, আকাশে আজ রঙের মেলা,
সকল দিকেই আমায় টানে গানে গানে ॥
রাগ: হাম্বীর
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1320
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: কলকাতা
ken tomrā āmāẏ ḍāko, āmār man nā māne|
pāi ne samaẏ gāne gāne ||
path āmāre śhudhāẏ loke, path ki āmār par̤e chokhe,
chali ye kon diker pāne gāne gāne ||
dāo nā chhuṭi, dhar truṭi, nii ne kāne|
man bhese yāẏ gāne gāne|
āj ye kusum-phoṭār belā, ākāśhe āj raṅer melā,
sakal dikei āmāẏ ṭāne gāne gāne ||
rāg: hāmbīr
tāl: kāhārbā
rachanākāl (baṅgābd): 1320
rachanākāl (khṛṣhṭābd): 1914
rachanāsthān: kalkātā