কেন রে ক্লান্তি আসে আবেশভার বহিয়া
দেহ মন প্রাণ দিবানিশি জীর্ণ অবসাদে।
ছিন্ন করো এখনি বীর্যবিলোপী এ কুহেলিকা;
এই কর্মহারা কারাগারে রয়েছ কোন্ পরমাদে।
কেন রে ক্লান্তি আসে
Work
Language
ken re klānti āse ābeśhbhār bahiẏā
deh man prāṇ dibāniśhi jīrṇ absāde|
chhinn karo ekhni bīryabilopī e kuhelikā;
ei karmahārā kārāgāre raẏechh kon parmāde|