কেন রে এতই যাবার ত্বরা--
বসন্ত, তোর হয়েছে কি ভোর গানের ভরা ॥
এখনি মাধবী ফুরালো কি সবই,
বনছায়া গায় শেষ ভৈরবী--
নিল কি বিদায় শিথিল করবী বৃন্তঝরা ॥
এখনি তোমার পীত উত্তরী দিবে কি ফেলে
তপ্ত দিনের শুষ্ক তৃণের আসন মেলে।
বিদায়ের পথে হতাশ বকুল
কপোতকূজনে হল যে আকুল,
চরণপূজনে ঝরাইছে ফুল বসুন্ধরা ॥
ken re eta̮i yābār tbarā--
basant, tor haẏechhe ki bhor gāner bharā ||
ekhni mādhbī phurālo ki saba̮i,
banachhāẏā gāẏ śheṣh bhairbī--
nil ki bidāẏ śhithil karbī bṛntajhrā ||
ekhni tomār pīt uttarī dibe ki phele
tapt diner śhuṣhk tṛṇer āsan mele|
bidāẏer pathe hatāśh bakul
kapotakūjne hal ye ākul,
charaṇapūjne jharāichhe phul basundharā ||