কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয়?
জয় অজানার জয়।
এই দিকে তোর ভরসা যত, ওই দিকে তোর ভয়!
জয় অজানার জয় ॥
জানাশোনার বাসা বেঁধে কাটল তো দিন হেসে কেঁদে,
এই কোণেতেই আনাগোনা নয় কিছুতেই নয়।
জয় অজানার জয় ॥
মরণকে তুই পর করেছিস ভাই,
জীবন যে তোর তুচ্ছ হল তাই।
দু দিন দিয়ে ঘেরা ঘরে তাইতে যদি এতই ধরে,
চিরদিনের আবাসখানা সেই কি শূন্যময়?
জয় অজানার জয় ॥
ken re ei duẏārṭuku pār hate saṁśhaẏ?
jaẏ ajānār jaẏ|
ei dike tor bharsā yat, oi dike tor bhaẏ!
jaẏ ajānār jaẏ ||
jānāśhonār bāsā bem̐dhe kāṭal to din hese kem̐de,
ei koṇetei ānāgonā naẏ kichhutei naẏ|
jaẏ ajānār jaẏ ||
maraṇke tui par karechhis bhāi,
jīban ye tor tuchchh hal tāi|
du din diẏe gherā ghare tāite yadi eta̮i dhare,
chiradiner ābāskhānā sei ki śhūnyamaẏ?
jaẏ ajānār jaẏ ||