Ken karle erkam

কেন করলে এরকম
Work
Language

ভোরের বাতাসে যত স্নিগ্ধতা আছে,
বন্দক রেখেছিলাম প্রেমের কাছে...
রোদের আদরে যত তীব্রতা আছে,
হেলায় ফিরিয়ে দিয়েছি আকাশে...
নিঃস্ব নিঃস্ব নিঃস্ব এক বিশ্ব বিস্ময়ে,
ভালোবেসে আমার নিহন তাকে...
দুঃস্বপ্নে দুচোখ শাস্তি যাবজ্জীবন,
কি করে ভুলি রাজকন্যাকে...
কেন করলে এরকম,বল...
কেন করলে এরকম...
ভোরের বাতাসে যত স্নিগ্ধতা আছে,
বন্দক রেখেছিলাম প্রেমের কাছে...
রোদের আদরে যত তীব্রতা আছে,
হেলায় ফিরিয়ে দিয়েছি আকাশে...
নিঃস্ব নিঃস্ব নিঃস্ব এক বিশ্ব বিস্ময়ে,
ভালোবেসে আমার নিহন তাকে...
কেন করলে এরকম,বল...
কেন করলে এরকম...
আজ নকল লাগে সব সুখের কাহিনী,
দীর্ঘশ্বাস দীর্ঘযামিনী,
নতুন পরিচয় বাড়ে শুধুই গ্লানি,
হাতড়ায়,হাত ছুঁতে চায় যাকে চিনি...
উফ্,কতদিন তোমাকে দেখিনি,
দেখতেও চাইনা এ কথা মিথ্যে নয়,
আসলে জীবন বলে সত্যি কিছু নেই,
জীবন জীবিত থাকার অভিনয়...
কেন করলে এরকম...

bhorer bātāse yat snigdhatā āchhe,
bandak rekhechhilām premer kāchhe...
roder ādre yat tībratā āchhe,
helāẏ phiriẏe diẏechhi ākāśhe...
niḥsb niḥsb niḥsb ek biśhb bismaẏe,
bhālobese āmār nihan tāke...
duḥsbapne duchokh śhāsti yābajjīban,
ki kare bhuli rājakanyāke...
ken karle erkam,bal...
ken karle erkam...
bhorer bātāse yat snigdhatā āchhe,
bandak rekhechhilām premer kāchhe...
roder ādre yat tībratā āchhe,
helāẏ phiriẏe diẏechhi ākāśhe...
niḥsb niḥsb niḥsb ek biśhb bismaẏe,
bhālobese āmār nihan tāke...
ken karle erkam,bal...
ken karle erkam...
āj nakal lāge sab sukher kāhinī,
dīrghaśhbās dīrghayāminī,
natun parichaẏ bār̤e śhudhui glāni,
hātar̤āẏ,hāt chhum̐te chāẏ yāke chini...
uph,katdin tomāke dekhini,
dekhateo chāinā e kathā mithye naẏ,
āsle jīban bale satyi kichhu nei,
jīban jībit thākār abhinaẏ...
ken karle erkam...