কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত!
কে জানিত আসবে তুমি গো অনাহূতের মতো ॥
তুমি পার হয়ে এসেছ মরু, নাই যে সেথায় ছায়াতরু--
পথের দুঃখ দিলেম তোমায় গো এমন ভাগ্যহত ॥
তখন আলসেতে বসে ছিলেম আমি আপন ঘরের ছায়ে,
জানি নাই যে তোমায় কত ব্যথা বাজবে পায়ে পায়ে।
তবু ওই বেদনা আমার বুকে বেজেছিল গোপন দুখে--
দাগ দিয়েছে মর্মে আমার গো গভীর হৃদয়ক্ষত ॥
ken chokher jale bhijiẏe dilem nā śhukno dhulo yat!
ke jānit āsbe tumi go anāhūter mato ||
tumi pār haẏe esechh maru, nāi ye sethāẏ chhāẏātru--
pather duḥkh dilem tomāẏ go eman bhāgyahat ||
takhan ālsete base chhilem āmi āpan gharer chhāẏe,
jāni nāi ye tomāẏ kat byathā bājbe pāẏe pāẏe|
tabu oi bednā āmār buke bejechhil gopan dukhe--
dāg diẏechhe marme āmār go gabhīr hṛdaẏakṣhat ||