কেন আমায় পাগল করে যায় ওরে চলে-যাওয়ার দল।
আকাশে বয় বাতাস উদাস, পরান টলোমল॥
প্রভাততারা দিশাহারা, শরতমেঘের ক্ষণিক ধারা--
সভা ভাঙার শেষ বীণাতে তাল লাগে চঞ্চল॥
নাগকেশরের ঝরা কেশর ধুলার সাথে মিতা।
গোধুলি সে রক্ত-আলোয় জ্বালে আপন চিতা।
শীতের হাওয়ায় ঝরায় পাতা, আম্লকী-বন মরণ-মাতা,
বিদায়বাঁশির সুরে বিধুর সাঁজের দিগঞ্চল॥
ken āmāẏ pāgal kare yāẏ ore chale-yāoẏār dal|
ākāśhe baẏ bātās udās, parān ṭalomal||
prabhāttārā diśhāhārā, śharatamegher kṣhaṇik dhārā--
sabhā bhāṅār śheṣh bīṇāte tāl lāge chañchal||
nāgakeśhrer jharā keśhar dhulār sāthe mitā|
godhuli se rakt-āloẏ jbāle āpan chitā|
śhīter hāoẏāẏ jharāẏ pātā, āmlakī-ban maraṇ-mātā,
bidāẏabām̐śhir sure bidhur sām̐jer digañchal||