কেমনে শুধিব বলো তোমার এ ঋণ।
এ দয়া তোমার, মনে রবে চিরদিন।
যবে এ হৃদয়মাঝে ছিল না জীবন,
মনে হ'ত ধরা যেন মরুর মতন,
সে হৃদে ঢালিয়ে তব প্রেমবারিধার
নূতন জীবন যেন করিলে সঞ্চার।
একদিন এ হৃদয়ে বাজিত প্রেমের গান,
কবিতায় কবিতায় পূর্ণ যেন ছিল প্রাণ--
দিনে দিনে সুখগান থেমে গেল এ হৃদয়ে,
নিশীথশ্মশানসম আছিল নীরব হয়ে--
সহসা উঠেছে বাজি তব করপরশনে,
পুরানো সকল ভাব জাগিয়া উঠেছে মনে,
বিরাজিছে এ হৃদয়ে যেন নব-ঊষাকাল,
শূন্য হৃদয়ের যত ঘুচেছে আঁধারজাল।
কেমনে শুধিব বলো তোমার এ ঋণ।
এ দয়া তোমার, মনে রবে চিরদিন॥
কেমনে শুধিব বলো
Work
Language
kemne śhudhib balo tomār e ṛṇ|
e daẏā tomār, mane rabe chirdin|
yabe e hṛdaẏamājhe chhil nā jīban,
mane ha'ta dharā yen marur matan,
se hṛde ḍhāliẏe tab premabāridhār
nūtan jīban yen karile sañchār|
ekdin e hṛdaẏe bājit premer gān,
kabitāẏ kabitāẏ pūrṇ yen chhil prāṇ--
dine dine sukhgān theme gel e hṛdaẏe,
niśhīthaśhmaśhānsam āchhil nīrab haẏe--
sahsā uṭhechhe bāji tab karaparaśhne,
purāno sakal bhāb jāgiẏā uṭhechhe mane,
birājichhe e hṛdaẏe yen nab-ūṣhākāl,
śhūny hṛdaẏer yat ghuchechhe ām̐dhārjāl|
kemne śhudhib balo tomār e ṛṇ|
e daẏā tomār, mane rabe chirdin||