কেমনে ফিরিয়া যাও না দেখি তাঁহারে!
কেমনে জীবন কাটে চির-অন্ধকারে ॥
মহান জগতে থাকি বিস্ময়বিহীন আঁখি,
বারেক না দেখ তাঁরে এ বিশ্বমাঝারে ॥
যতনে জাগায়ে জ্যোতি ফিরে কোটি সূর্যলোক,
তুমি কেন নিভায়েছ আত্মার আলোক?
তাঁহার আহ্বানরবে আনন্দে চলিছে সবে,
তুমি কেন বসে আছ ক্ষুদ্র এ সংসারে?।
কেমনে ফিরিয়া যাও
Work
Language
kemne phiriẏā yāo nā dekhi tām̐hāre!
kemne jīban kāṭe chir-andhakāre ||
mahān jagte thāki bismaẏabihīn ām̐khi,
bārek nā dekh tām̐re e biśhbamājhāre ||
yatne jāgāẏe jyoti phire koṭi sūryalok,
tumi ken nibhāẏechh ātmār ālok?
tām̐hār āhbānarbe ānande chalichhe sabe,
tumi ken base āchh kṣhudr e saṁsāre?|