কেহ কারো মন বুঝে না, কাছে এসে সরে যায়।
সোহাগের হাসিটি কেন চোখের জলে মরে যায়॥
বাতাস যখন কেঁদে গেল প্রাণ খুলে ফুল ফুটিল না,
সাঁঝের বেলা একাকিনী কেন রে ফুল ঝরে যায়॥
মুখের পানে চেয়ে দেখো, আঁখিতে মিলাও আঁখি--
মধুর প্রাণের কথা প্রাণেতে রেখো না ঢাকি।
এ রজনী রহিবে না, আর কথা হইবে না--
প্রভাতে রহিবে শুধু হৃদয়ের হায়-হায়॥
কেহ কারো মন
Work
Language
keh kāro man bujhe nā, kāchhe ese sare yāẏ|
sohāger hāsiṭi ken chokher jale mare yāẏ||
bātās yakhan kem̐de gel prāṇ khule phul phuṭil nā,
sām̐jher belā ekākinī ken re phul jhare yāẏ||
mukher pāne cheẏe dekho, ām̐khite milāo ām̐khi--
madhur prāṇer kathā prāṇete rekho nā ḍhāki|
e rajnī rahibe nā, ār kathā ha̮ibe nā--
prabhāte rahibe śhudhu hṛdaẏer hāẏ-hāẏ||