কী যে ভাবিস তুই অন্যমনে
নিষ্কারণে--
বেলা বহে যায়, বেলা বহে যায় যে।
রাজবাড়িতে ওই বাজে ঘণ্টা ঢং ঢং ঢং ঢং ঢং ঢং,
বেলা বহে যায়।
রৌদ্র হয়েছে অতি তিখনো
আঙিনা হয় নি যে নিকোনো,
তোলা হল না জল,
পাড়া হল না ফল,
কখন্ বা চুলো তুই ধরাবি।
কখন্ ছাগল তুই চরাবি।
ত্বরা কর্, ত্বরা কর্, ত্বরা কর্--
জল তুলে নিয়ে তুই চল্ ঘর।
রাজবাড়িতে ওই বাজে ঘণ্টা
ঢং ঢং ঢং ঢং ঢং ঢং
ওই যে বেলা বহে যায়।
kī ye bhābis tui anyamne
niṣhkārṇe--
belā bahe yāẏ, belā bahe yāẏ ye|
rājabār̤ite oi bāje ghaṇṭā ḍhaṁ ḍhaṁ ḍhaṁ ḍhaṁ ḍhaṁ ḍhaṁ,
belā bahe yāẏ|
raudr haẏechhe ti tikhno
āṅinā haẏ ni ye nikono,
tolā hal nā jal,
pār̤ā hal nā phal,
kakhan bā chulo tui dharābi|
kakhan chhāgal tui charābi|
tbarā kar, tbarā kar, tbarā kar--
jal tule niẏe tui chal ghar|
rājabār̤ite oi bāje ghaṇṭā
ḍhaṁ ḍhaṁ ḍhaṁ ḍhaṁ ḍhaṁ ḍhaṁ
oi ye belā bahe yāẏ|