কী ফুল ঝরিল বিপুল অন্ধকারে।
গন্ধ ছড়ালো ঘুমের প্রান্তপারে॥
একা এসেছিল ভুলে অন্ধরাতের কূলে
অরুণ-আলোর বন্দনা করিবারে।
ক্ষীণ দেহে মরি মরি সে যে নিয়েছিল বরি
অসীম সাহসে নিষ্ফল সাধনারে॥
কী যে তার রূপ দেখা হল না তো চোখে,
জানি না কী নামে স্মরণ করিব ওকে।
আঁধারে যাহারা চলে সেই তারাদের দলে
এসে ফিরে গেল বিরহের ধারে ধারে।
করুণ মাধুরীখানি কহিতে জানে না বাণী
কেন এসেছিল রাতের বন্ধ দ্বারে॥
kī phul jharil bipul andhakāre|
gandh chhar̤ālo ghumer prāntapāre||
ekā esechhil bhule andharāter kūle
aruṇ-ālor bandanā karibāre|
kṣhīṇ dehe mari mari se ye niẏechhil bari
asīm sāhse niṣhphal sādhnāre||
kī ye tār rūp dekhā hal nā to chokhe,
jāni nā kī nāme smaraṇ karib oke|
ām̐dhāre yāhārā chale sei tārāder dale
ese phire gel birher dhāre dhāre|
karuṇ mādhurīkhāni kahite jāne nā bāṇī
ken esechhil rāter bandh dbāre||