কী পাই নি তারি হিসাব মিলাতে মন মোর নহে রাজি।
আজ হৃদয়ের ছায়াতে আলোতে বাঁশরি উঠেছে বাজি॥
ভালোবেসেছিনু এই ধরণীরে সেই স্মৃতি মনে আসে ফিরে ফিরে,
কত বসন্তে দখিনসমীরে ভরেছে আমারি সাজি॥
নয়নের জল গভীর গহনে আছে হৃদয়ের স্তরে,
বেদনার রসে গোপনে গোপনে সাধনা সফল করে।
মাঝে মাঝে বটে ছিঁড়েছিল তার, তাই নিয়ে কেবা করে হাহাকার--
সুর তবু লেগেছিল বারে-বার মনে পড়ে তাই আজি॥
কী পাই নি
Work
Language
kī pāi ni tāri hisāb milāte man mor nahe rāji|
āj hṛdaẏer chhāẏāte ālote bām̐śhri uṭhechhe bāji||
bhālobesechhinu ei dharṇīre sei smṛti mane āse phire phire,
kat basante dakhinasmīre bharechhe āmāri sāji||
naẏaner jal gabhīr gahne āchhe hṛdaẏer stare,
bednār rase gopne gopne sādhnā saphal kare|
mājhe mājhe baṭe chhim̐r̤echhil tār, tāi niẏe kebā kare hāhākār--
sur tabu legechhil bāre-bār mane par̤e tāi āji||