কী করিলি মোহের ছলনে।
গৃহ তেয়াগিয়া প্রবাসে ভ্রমিলি, পথ হারাইলি গহনে।।
ওই সময় চলে গেল, আঁধার হয়ে এল, মেঘ ছাইল গগনে।
শ্রান্ত দেহ আর চলিতে চাহে না, বিঁধিছে কন্টক চরণে।।
গৃহে ফিরে যেতে প্রাণ কাঁদিছে, এখন ফিরিব কেমনে।
‘পথ বলে দাও’ ‘পথ বলে দাও’ কে জানে কারে ডাকি সঘনে।।
বন্ধু যাহারা ছিল সকলে চলে গেল, কে আর রহিল এ বনে।
ওরে, জগতসখা আছে যা রে তাঁর কাছে, বেলা যে যায় মিছে রোদনে।।
দাঁড়ায়ে গৃহদ্বারে জননী ডাকিছে, আয় রে ধরি তাঁর চরণে।
পথের ধূলি লেগে অন্ধ আঁখি মোর, মায়েরে দেখেও দেখিলি নে।
কোথা গো কোথা তুমি জননী, কোথা তুমি,
ডাকিছ কোথা হতে এ জনে।
হাতে ধরিয়ে সাথে লয়ে চলো তোমার অমৃতভবনে।।
kī karili moher chhalne|
gṛh teẏāgiẏā prabāse bhramili, path hārāili gahne||
oi samaẏ chale gel, ām̐dhār haẏe el, megh chhāil gagne|
śhrānt deh ār chalite chāhe nā, bim̐dhichhe kanṭak charṇe||
gṛhe phire yete prāṇ kām̐dichhe, ekhan phirib kemne|
‘path bale dāo’ ‘path bale dāo’ ke jāne kāre ḍāki saghne||
bandhu yāhārā chhil sakle chale gel, ke ār rahil e bane|
ore, jagataskhā āchhe yā re tām̐r kāchhe, belā ye yāẏ michhe rodne||
dām̐r̤āẏe gṛhadbāre jannī ḍākichhe, āẏ re dhari tām̐r charṇe|
pather dhūli lege andh ām̐khi mor, māẏere dekheo dekhili ne|
kothā go kothā tumi jannī, kothā tumi,
ḍākichh kothā hate e jane|
hāte dhariẏe sāthe laẏe chalo tomār amṛtabhabne||