কি ঘোর নিশীথ, নীরব ধরা!
পথ যে কোথায় দেখা নাহি যায়,
জড়ায়ে যায় চরণে লতাপাতা।
যাই, ত্বরা ক'রে যেতে হবে
সরযূতটিনী-তীরে--
কোথায় সে পথ!
ওই কল কল রব!
আহা, তৃষিত জনক মম,
যাই তবে যাই ত্বরা।
ki ghor niśhīth, nīrab dharā!
path ye kothāẏ dekhā nāhi yāẏ,
jar̤āẏe yāẏ charṇe latāpātā|
yāi, tbarā ka're yete habe
sarayūtṭinī-tīre--
kothāẏ se path!
oi kal kal rab!
āhā, tṛṣhit janak mam,
yāi tabe yāi tbarā|