Kee gaab aami

কী গাব আমি
Work
Language

কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে।
          পুরবাসী জনে এনেছি ডেকে তোমার অমৃতনামে ॥
কেমনে বর্ণিব তোমার রচনা,   কেমনে রটিব তোমার করুণা,
          কেমনে গলাব হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে ॥
          তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে--
          রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে।
অসীম আকাশ নীলশতদল   তোমার কিরণে সদা ঢলঢল,
          তোমার অমৃতসাগর-মাঝারে ভাসিছে অবিরামে ॥

kī gāb āmi, kī śhunāb, āji ānandadhāme|
          purbāsī jane enechhi ḍeke tomār amṛtnāme ||
kemne barṇib tomār rachnā,   kemne raṭib tomār karuṇā,
          kemne galāb hṛdaẏ prāṇ tomār madhur preme ||
          tab nām laẏe chandr tārā asīm śhūnye dhāichhe--
          rabi hate grahe jharichhe prem, grah hate grahe chhāichhe|
asīm ākāśh nīlaśhatdal   tomār kirṇe sadā ḍhalḍhal,
          tomār amṛtasāgar-mājhāre bhāsichhe abirāme ||