কে) রঙ লাগালে বনে বনে।
ঢেউ জাগালে সমীরণে॥
আজ ভুবনের দুয়ার খোলা দোল দিয়েছে বনের দোলা--
দে দোল! দে দোল! দে দোল!
কোন্ ভোলা সে ভাবে-ভোলা খেলায় প্রাঙ্গণে॥
আন্ বাঁশি-- আন্ রে তোর আন্ রে বাঁশি,
উঠল সুর উচ্ছ্বাসি ফাগুন-বাতাসে।
আজ দে ছড়িয়ে শেষ বেলাকার কান্না হাসি--
সন্ধ্যাকাশের বুক-ফাটা সুর বিদায়-রাতি করবে মধুর,
মাতল আজি অস্তসাগর সুরের প্লাবনে॥
ke) raṅ lāgāle bane bane|
ḍheu jāgāle samīrṇe||
āj bhubner duẏār kholā dol diẏechhe baner dolā--
de dol! de dol! de dol!
kon bholā se bhābe-bholā khelāẏ prāṅgaṇe||
ān bām̐śhi-- ān re tor ān re bām̐śhi,
uṭhal sur uchchhbāsi phāgun-bātāse|
āj de chhar̤iẏe śheṣh belākār kānnā hāsi--
sandhyākāśher buk-phāṭā sur bidāẏ-rāti karbe madhur,
mātal āji astasāgar surer plābne||