কে গো অন্তরতর সে
আমার চেতনা আমার বেদনা তারি সুগভীর পরশে॥
আঁখিতে আমার বুলায় মন্ত্র, বাজায় হৃদয়বীণার তন্ত্র,
কত আনন্দে জাগায় ছন্দ কত সুখে দুখে হরষে॥
সোনালি রুপালি সবুজে সুনীলে সে এমন মায়া কেমনে গাঁথিলে--
তারি সে আড়ালে চরণ বাড়ালে, ডুবালে সে সুধাসরসে।
কত দিন আসে কত যুগ যায়, গোপনে গোপনে পরান ভুলায়,
নানা পরিচয়ে নানা নাম ল'য়ে নিতি নিতি রস বরষে॥
কে গো অন্তরতর
Work
Language
ke go antartar se
āmār chetnā āmār bednā tāri sugbhīr parśhe||
ām̐khite āmār bulāẏ mantr, bājāẏ hṛdaẏabīṇār tantr,
kat ānande jāgāẏ chhand kat sukhe dukhe harṣhe||
sonāli rupāli sabuje sunīle se eman māẏā kemne gām̐thile--
tāri se ār̤āle charaṇ bār̤āle, ḍubāle se sudhāsarse|
kat din āse kat yug yāẏ, gopne gopne parān bhulāẏ,
nānā parichaẏe nānā nām la'ẏe niti niti ras barṣhe||