কে এল আজি এ ঘোর নিশীথে
সাধের কাননে শান্তি নাশিতে।
মত্ত করী যত পদ্মবন দলে
বিমল সরোবর মন্থিয়া,
ঘুমন্ত বিহগে কেন বধে রে
সঘনে খর শর সন্ধিয়া!
তরাসে চমকিয়ে হরিণ হরিণী
স্খলিত চরণে ছুটিছে!
স্খলিত চরণে ছুটিছে কাননে,
করুণনয়নে চাহিছে।
আকুল সরসী, সারস সারসী
শরবনে পশি কাঁদিছে।
তিমির দিগভরি ঘোর যামিনী,
বিপদ ঘনছায়া ছাইয়া।
কি জানি কি হবে, আজি এ নিশীথে,
তরাসে প্রাণ ওঠে কাঁপিয়া!
ke el āji e ghor niśhīthe
sādher kānne śhānti nāśhite|
matt karī yat padmaban dale
bimal sarobar manthiẏā,
ghumant bihge ken badhe re
saghne khar śhar sandhiẏā!
tarāse chamakiẏe hariṇ hariṇī
skhalit charṇe chhuṭichhe!
skhalit charṇe chhuṭichhe kānne,
karuṇanaẏane chāhichhe|
ākul sarsī, sāras sārsī
śharabne paśhi kām̐dichhe|
timir digabhri ghor yāminī,
bipad ghanachhāẏā chhāiẏā|
ki jāni ki habe, āji e niśhīthe,
tarāse prāṇ oṭhe kām̐piẏā!