কে এল আজি এ ঘোর নিশীথে,
সাধের কাননে শান্তি নাশিতে।
মত্ত করী যত পদ্মবন দলে
বিমল সরোবর মন্থিয়া,
ঘুমন্ত বিহগে কেন বধে রে
সঘনে খর শর সন্ধিয়া।
তরাসে চমকিয়ে হরিণ-হরিণী
স্খলিত চরণে ছুটিছে।
স্খলিত চরণে ছুটিছে কাননে,
করুণ নয়নে চাহিছে--
আকুল সরসী, সারস-সারসী
শর-বনে পশি কাঁদিছে।
তিমির দিগ্ ভরি ঘোর যামিনী
বিপদ ঘন ছায়া ছাইয়া--
তরাসে প্রাণ ওঠে কাঁপিয়া।
কে এল আজি এ ঘোর নিশীথে
Work
Language
ke el āji e ghor niśhīthe,
sādher kānne śhānti nāśhite|
matt karī yat padmaban dale
bimal sarobar manthiẏā,
ghumant bihge ken badhe re
saghne khar śhar sandhiẏā|
tarāse chamakiẏe hariṇ-hariṇī
skhalit charṇe chhuṭichhe|
skhalit charṇe chhuṭichhe kānne,
karuṇ naẏane chāhichhe--
ākul sarsī, sāras-sārsī
śhar-bane paśhi kām̐dichhe|
timir dig bhari ghor yāminī
bipad ghan chhāẏā chhāiẏā--
tarāse prāṇ oṭhe kām̐piẏā|