কে বলে 'যাও যাও'-- আমার যাওয়া তো নয় যাওয়া।
টুটবে আগল বারে বারে তোমার দ্বারে,
লাগবে আমায় ফিরে ফিরে ফিরে-আসার হাওয়া ॥
ভাসাও আমায় ভাঁটার টানে অকূল-পানে,
আবার জোয়ার-জলে তীরের তলে ফিরে তরী বাওয়া ॥
পথিক আমি, পথেই বাসা--
আমার যেমন যাওয়া তেমনি আসা।
ভোরের আলোয় আমার তারা
হোক-না হারা,
আবার জ্বলবে সাঁজে আঁধার-মাঝে তারি নীরব চাওয়া ॥
ke bale 'yāo yāo'-- āmār yāoẏā to naẏ yāoẏā|
ṭuṭbe āgal bāre bāre tomār dbāre,
lāgbe āmāẏ phire phire phire-āsār hāoẏā ||
bhāsāo āmāẏ bhām̐ṭār ṭāne akūl-pāne,
ābār joẏār-jale tīrer tale phire tarī bāoẏā ||
pathik āmi, pathei bāsā--
āmār yeman yāoẏā temni āsā|
bhorer āloẏ āmār tārā
hok-nā hārā,
ābār jbalbe sām̐je ām̐dhār-mājhe tāri nīrab chāoẏā ||