কতো আশা নিয়ে তুমি এসেছিলে
কতো আশা নিয়ে তুমি এসেছিলে
কত ভালবাসা নিয়ে তোমারই হলাম
কেন পেয়ে তবু হারাতে হোলো
সাথে যেতে যেতে পিছে রয়ে গেলাম।।
দুটি চোখে ভরানো সোনার স্বপন
পাখী গানে ভেসে গেলো ভাগ্য এমন
শুধু পথই জানে কি যে অপরাধে
তুমি থকতে আমি একা হয়ে গেলাম।।
আজি বুকে করে ঝরা মালা তোমার
ভাবি কোনও দিনও দেখা হবে কি আর।
তুমি বোঝোনি কি অসহায় ব্যথায়
অবসাদ ঘিরে যে রয়েছে যে আমায়
মিছে ভুল বুঝে ফিরে দেখলে না গো
আমি সারাজীবন ব্যথা বয়ে গেলাম।।
kato āśhā niẏe tumi esechhile
kat bhālbāsā niẏe tomāra̮i halām
ken peẏe tabu hārāte holo
sāthe yete yete pichhe raẏe gelām||
duṭi chokhe bharāno sonār sbapan
pākhī gāne bhese gelo bhāgy eman
śhudhu patha̮i jāne ki ye aprādhe
tumi thakte āmi ekā haẏe gelām||
āji buke kare jharā mālā tomār
bhābi konao dinao dekhā habe ki ār|
tumi bojhoni ki asahāẏ byathāẏ
absād ghire ye raẏechhe ye āmāẏ
michhe bhul bujhe phire dekhle nā go
āmi sārājīban byathā baẏe gelām||