কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইনু রে।
লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গোপন, ওগো, তায় জাগাইনু রে॥
পোষ মেনেছে হাতের তলে যা বলাই সে তেমনি বলে--
দীর্ঘ দিনের মৌন তাহার আজ ভাগাইনু রে॥
অচল ছিল, সচল হয়ে ছুটেছে ওই জগৎ-জয়ে--
নির্ভয়ে আজ দুই হাতে তার রাশ বাগাইনু রে॥
কঠিন লোহা কঠিন
Work
Language
kaṭhin lohā kaṭhin ghume chhil achetan, o tār ghum bhāṅāinu re|
lakṣh yuger andhakāre chhil saṅgopan, ogo, tāẏ jāgāinu re||
poṣh menechhe hāter tale yā balāi se temni bale--
dīrgh diner maun tāhār āj bhāgāinu re||
achal chhil, sachal haẏe chhuṭechhe oi jagat-jaẏe--
nirbhaẏe āj dui hāte tār rāśh bāgāinu re||