কঠিন বেদনার তাপস দোঁহে
যাও চিরবিরহের সাধনায়।
ফিরো না, ফিরো না-ভুলো না মোহে।
গভীর বিষাদের শান্তি পাও হৃদয়ে,
জয়ী হও অন্তরবিদ্রোহে।
যাক পিয়াসা,ঘুচাক দুরাশা,
স্বপ্ন-আবেশ-বিহীন পথে
যাও বাঁধনহারা
তাপবিহীন মধুর স্মৃতি নীরবে ব’হে।।
kaṭhin bednār tāpas dom̐he
yāo chirabirher sādhanāẏ|
phiro nā, phiro nā-bhulo nā mohe|
gabhīr biṣhāder śhānti pāo hṛdaẏe,
jaẏī hao antarabidrohe|
yāk piẏāsā,ghuchāk durāśhā,
sbapn-ābeśh-bihīn pathe
yāo bām̐dhanhārā
tāpabihīn madhur smṛti nīrbe ba’he||