Kat ye tumi

কত যে তুমি
Work
Language

কত যে তুমি মনোহর মনই তাহা জানে,
          হৃদয় মম থরোথরো কাঁপে তোমার গানে॥
আজিকে এই প্রভাতবেলা   মেঘের সাথে রোদের খেলা,
          জলে নয়ন ভরোভরো চাহি তোমার পানে॥
          আলোর অধীর ঝিলিমিলি নদীর ঢেউয়ে ওঠে,
          বনের হাসি খিলিখিলি পাতায় পাতায় ছোটে।
আকাশে ওই দেখি কী যে--   তোমার চোখের চাহনি যে।
          সুনীল সুধা ঝরোঝরো ঝরে আমার প্রাণে॥

kat ye tumi manohar mana̮i tāhā jāne,
          hṛdaẏ mam tharothro kām̐pe tomār gāne||
ājike ei prabhātbelā   megher sāthe roder khelā,
          jale naẏan bharobhro chāhi tomār pāne||
          ālor adhīr jhilimili nadīr ḍheuẏe oṭhe,
          baner hāsi khilikhili pātāẏ pātāẏ chhoṭe|
ākāśhe oi dekhi kī ye--   tomār chokher chāhni ye|
          sunīl sudhā jharojhro jhare āmār prāṇe||