কত কথা ছিল তোমায় বলিতে
ভুলে যাই হয় না বলা পথ চলিতে।।
ভ্রমরা আসে যবে বনেরই পথে
না-বলা সেই কথা কয় ফুল-কলিতে।।
পুড়ে মরে পতঙ্গ, দীপ তবু
পারে না বলিতে, থাকে জ্বলিতে।।
সে কথা কইতে গিয়ে গুণীর বীণা
কাঁদে কভু সারঙ কভু ললিতে।।
যত বলিতে চাই লুকাই তত
গেল মোর এ জনম হায় মন ছলিতে।।
কত কথা ছিল তোমায় বলিতে
Work
Language
kat kathā chhil tomāẏ balite
bhule yāi haẏ nā balā path chalite||
bhramrā āse yabe banera̮i pathe
nā-balā sei kathā kaẏ phul-kalite||
pur̤e mare pataṅg, dīp tabu
pāre nā balite, thāke jbalite||
se kathā ka̮ite giẏe guṇīr bīṇā
kām̐de kabhu sāraṅ kabhu lalite||
yat balite chāi lukāi tat
gel mor e janam hāẏ man chhalite||