Aamaar sbapnagulo ken eman sbapn hay

আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
Language

আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
এ মনটা কেন বারে বারে ভেঙ্গে যায়।।

আমার কবিতাগুলো প্রতিদিন ছন্দ হারায়
তোমার স্মৃতিগুলো প্রতিরাতে আমাকে কাঁদায়
আ হাহাহা হাহাহা লালা লালা……

আশার সমাধি ঘিরে সেই
পাখি আজও গান গায়
একাকি হেঁটে চলেছি আমি
হৃদয় মরুর আঙ্গিনায়
এক সুখের বৃষ্টি এসেছিল
ক্ষনে ক্ষনে তাই মনে হয়
আ হাহাহা হাহাহা লালা লালা……

কাব্য কবিতার ঘিরে
সত্যি মিথ্যার স্থান পায়
আমার আকাশের সব মেঘগুলো
দুখের বৃষ্টি হয়ে ঝরে যায়
বেদনার দুচোখ জুড়ে ক্লান্তি
সব কিছু অভিনয় মনে হয়।।

āmār sbapnagulo ken eman sbapn haẏ
e manṭā ken bāre bāre bheṅge yāẏ||

āmār kabitāgulo pratidin chhand hārāẏ
tomār smṛtigulo pratirāte āmāke kām̐dāẏ
ā hāhāhā hāhāhā lālā lālā……

āśhār samādhi ghire sei
pākhi ājao gān gāẏ
ekāki hem̐ṭe chalechhi āmi
hṛdaẏ marur āṅgināẏ
ek sukher bṛṣhṭi esechhil
kṣhane kṣhane tāi mane haẏ
ā hāhāhā hāhāhā lālā lālā……

kāby kabitār ghire
satyi mithyār sthān pāẏ
āmār ākāśher sab meghgulo
dukher bṛṣhṭi haẏe jhare yāẏ
bednār duchokh jur̤e klānti
sab kichhu abhinaẏ mane haẏ||