কন্যার পায়ের নূপুর বাজে রে বাজে রে।
রুমুঝুমু রুমুঝুমু বাজে রে বাজে রে।
যেন ভোমরারি ঝাঁক উড়ে গেল ফুল-বনের মাঝে রে।।
কালো জলে নামলো যেন বুনো হাসেঁর দল,
যেন পাহাড় বেয়ে ছুটে এলো ঝর্ণা ছলছল
থির সায়রে টাপুর-টুপুর ঝরে মেঘের জল
যেন বাদল সাঝেঁ রে।।
যেন আচমকা নিঝুম রাতে গাঙে জোয়ার এলো
ঝরা পাতায় চৈতী বাতাস বইলো এলোমেলো।
সে সুর ওঠে রিমঝিমিয়ে
আমার বুকে চমক দিয়ে
মহুয়া-ডালে গানের পাখি নীরব হলো লাজে রে।।
কন্যার পায়ের নূপুর বাজে রে বাজে রে
Work
Language
kanyār pāẏer nūpur bāje re bāje re|
rumujhumu rumujhumu bāje re bāje re|
yen bhomrāri jhām̐k ur̤e gel phul-baner mājhe re||
kālo jale nāmlo yen buno hāsem̐r dal,
yen pāhār̤ beẏe chhuṭe elo jharṇā chhalchhal
thir sāẏare ṭāpur-ṭupur jhare megher jal
yen bādal sājhem̐ re||
yen āchamkā nijhum rāte gāṅe joẏār elo
jharā pātāẏ chaitī bātās ba̮ilo elomelo|
se sur oṭhe rimajhimiẏe
āmār buke chamak diẏe
mahuẏā-ḍāle gāner pākhi nīrab halo lāje re||