কণ্ঠে নিলেম গান, আমার শেষ পারানির কড়ি--
একলা ঘাটে রইব না গো পড়ি ॥
আমার সুরের রসিক নেয়ে
তারে ভোলাব গান গেয়ে,
পারের খেয়ায় সেই ভরসায় চড়ি ॥
পার হব কি নাই হব তার খবর কে রাখে--
দূরের হাওয়ায় ডাক দিল এই সুরের পাগলাকে।
ওগো তোমরা মিছে ভাব',
আমি যাবই যাবই যাব--
ভাঙল দুয়ার, কাটল দড়াদড়ি ॥
kaṇṭhe nilem gān, āmār śheṣh pārānir kar̤i--
eklā ghāṭe ra̮ib nā go par̤i ||
āmār surer rasik neẏe
tāre bholāb gān geẏe,
pārer kheẏāẏ sei bharasāẏ char̤i ||
pār hab ki nāi hab tār khabar ke rākhe--
dūrer hāoẏāẏ ḍāk dil ei surer pāglāke|
ogo tomrā michhe bhāb',
āmi yāba̮i yāba̮i yāb--
bhāṅal duẏār, kāṭal dar̤ādr̤i ||