কমলবনের মধুপরাজি, এসো হে কমলভবনে।
কী সুধাগন্ধ এসেছে আজি নববসন্তপবনে॥
অমল চরণ ঘেরিয়া পুলকে শত শতদল ফুটিল,
বারতা তাহারি দ্যুলোকে ভূলোকে ছুটিল ভুবনে ভুবনে॥
গ্রহে তারকায় কিরণে কিরণে বাজিয়া উঠিছে রাগিণী
গীতগুঞ্জন কূজনকাকলি আকুলি উঠিছে শ্রবণে।
সাগর গাহিছে কল্লোলগাথা, বায়ু বাজাইছে শঙ্খ--
সামগান উঠে বনপল্লবে, মঙ্গলগীত জীবনে॥
কমলবনের মধুপরাজি, এসো
Work
Language
kamalabner madhuprāji, eso he kamalabhabne|
kī sudhāgandh esechhe āji nababasantapabne||
amal charaṇ gheriẏā pulke śhat śhatdal phuṭil,
bārtā tāhāri dyuloke bhūloke chhuṭil bhubne bhubne||
grahe tārakāẏ kirṇe kirṇe bājiẏā uṭhichhe rāgiṇī
gītaguñjan kūjanakākli ākuli uṭhichhe śhrabṇe|
sāgar gāhichhe kallolgāthā, bāẏu bājāichhe śhaṅkh--
sāmgān uṭhe banapallabe, maṅgalgīt jībne||