কলঙ্কে মোর সকল দেহ হলো কৃষ্ণময়
শ্যামের নামে হউক এবার আমার পরিচয়।।
কলঙ্কিনীর তিলক এঁকে
কলঙ্ক-চন্দন মেখে'
আমি শোনাব গো ডেকে ডেকে কলঙ্কেরি জয়, কৃষ্ণ-কলঙ্কেরি জয়।।
ভুবনে মোর ঠাঁই পেয়েছি ভবন হতে নেমে'
হয়ে বৈরাগিনী আমার কৃষ্ণ-প্রিয়তমের প্রেমে।
যারে কৃষ্ণ টানে বিপুল টানে
সে কি কুলের বাধা মানে
এই বিশ্ববৃজে ভাগ্যবতী সেই শ্রীমতী হয়।।
কলঙ্কে মোর সকল দেহ হলো কৃষ্ণময়
Work
Language
kalaṅke mor sakal deh halo kṛṣhṇamaẏ
śhyāmer nāme ha̮uk ebār āmār parichaẏ||
kalaṅkinīr tilak em̐ke
kalaṅk-chandan mekhe'
āmi śhonāb go ḍeke ḍeke kalaṅkeri jaẏ, kṛṣhṇ-kalaṅkeri jaẏ||
bhubne mor ṭhām̐i peẏechhi bhaban hate neme'
haẏe bairāginī āmār kṛṣhṇ-priẏatmer preme|
yāre kṛṣhṇ ṭāne bipul ṭāne
se ki kuler bādhā māne
ei biśhbabṛje bhāgyabtī sei śhrīmtī haẏ||