Kakhno ichchhe hay

কখনো ইচ্ছে হয়
Year
Language

কখনো ইচ্ছে হয় সাড়াটি বেলা
ভেজাব এই দুটি মন ঐ নীল জোছনায়,
নিঃশব্দ তুমি আর নিঃশব্দ আমি
কেটে যাবে অনন্ত কাল হৃদয় মোহনায়।।

আবেগ জড়ানো রংঙ্গীন সুতোয় গাথা
মাঝে মাঝে একটু দুটো কথা
বলবে আমায় তুমি নিবিড় বন ছায়
ছুয়ে যাবে এ মন সুরের ঝরনা ধারায়
নিঃশব্দ তুমি আর নিঃশব্দ আমি
কেটে যাবে অনন্ত কাল হৃদয় মোহনায়।

কখনো তুমি একটু ছুয়ে দিলে
অনুভব টুকু রাখব বুকে তুলে
এ হৃদয়ে শুধু সপ্ন বুনে যায়
বেচে আছি যেন তোমারি অবহেলায়
নিঃশব্দ তুমি আর নিঃশব্দ আমি
কেটে যাবে অনন্ত কাল হৃদয় মোহনায়।
নিঃশব্দ তুমি আর নিঃশব্দ আমি
কেটে যাবে অনন্ত কাল হৃদয় মোহনায়।

kakhno ichchhe haẏ sār̤āṭi belā
bhejāb ei duṭi man ai nīl jochhanāẏ,
niḥśhabd tumi ār niḥśhabd āmi
keṭe yābe anant kāl hṛdaẏ mohanāẏ||

ābeg jar̤āno raṁṅgīn sutoẏ gāthā
mājhe mājhe ekṭu duṭo kathā
balbe āmāẏ tumi nibir̤ ban chhāẏ
chhuẏe yābe e man surer jharnā dhārāẏ
niḥśhabd tumi ār niḥśhabd āmi
keṭe yābe anant kāl hṛdaẏ mohanāẏ|

kakhno tumi ekṭu chhuẏe dile
anubhab ṭuku rākhab buke tule
e hṛdaẏe śhudhu sapn bune yāẏ
beche āchhi yen tomāri abahelāẏ
niḥśhabd tumi ār niḥśhabd āmi
keṭe yābe anant kāl hṛdaẏ mohanāẏ|
niḥśhabd tumi ār niḥśhabd āmi
keṭe yābe anant kāl hṛdaẏ mohanāẏ|