Kadamberai kaanan gheri

কদম্বেরই কানন ঘেরি
Work
Language

কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের ছায়া খেলে,
পিয়ালগুলি নাটের ঠাটে হাওয়ায় হেলে॥
     বরষনের পরশনে   শিহর লাগে বনে বনে,
     বিরহী এই মন যে আমার সুদূর-পানে পাখা মেলে॥
আকাশপথে বলাকা ধায় কোন্‌ সে অকারণের বেগে,
পুব হাওয়াতে ঢেউ খেলে যায় ডানার গানের তুফান লেগে।
     ঝিল্লিমুখর বাদল-সাঁঝে   কে দেখা দেয় হৃদয়-মাঝে,
     স্বপনরূপে চুপে চুপে ব্যথায় আমার চরণ ফেলে॥

kadambera̮i kānan gheri āṣhār̤hamegher chhāẏā khele,
piẏālguli nāṭer ṭhāṭe hāoẏāẏ hele||
     baraṣhner paraśhne   śhihar lāge bane bane,
     birhī ei man ye āmār sudūr-pāne pākhā mele||
ākāśhapthe balākā dhāẏ kon‌ se akārṇer bege,
pub hāoẏāte ḍheu khele yāẏ ḍānār gāner tuphān lege|
     jhillimukhar bādal-sām̐jhe   ke dekhā deẏ hṛdaẏ-mājhe,
     sbapanrūpe chupe chupe byathāẏ āmār charaṇ phele||